• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

জামিন নয়, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯
অ+
অ-
জামিন নয়, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

হাসির রাজা হিসেবে পর্দায় পরিচিত হলেও বাস্তবে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির উচ্চ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত দিল্লির তিহাড় জেলেই দিন কাটবে এই অভিনেতার।

বিজ্ঞাপন

২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমাটি নির্মাণের জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি। 

সুদ-আসলে সেই বকেয়া বর্তমানে ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে ব্যর্থ হন তিনি। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। 

আরও পড়ুন
‘যিনিই আসুক, আমাদের দুঃখ বুঝবেন’
‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’
ভোটটা দিয়েই দিলাম, মাত্র ৫ মিনিটে : চমক

বিজ্ঞাপন

গত ৫ ফেব্রুয়ারি তিনি পুনরায় আত্মসমর্পণ করেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কারণ দেখিয়ে সম্প্রতি জামিন চেয়েছিলেন অভিনেতা। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করে। আপাতত আগামী সোমবার পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে।

বিপদে পড়া এই অভিনেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বলিউডের বেশ কয়েকজন সতীর্থ তাকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেলেও বকেয়া টাকা পরিশোধ না করায় আবারো তিহাড় জেলে ঠাঁই হলো তার।

এখন দেখার বিষয়, সোমবারের শুনানিতে রাজপাল কোনো আইনি স্বস্তি পান কি না, নাকি তাকে দীর্ঘ মেয়াদে অন্ধকারেই কাটাতে হয়।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

Google News
অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন