বিজ্ঞাপন

রাহুলের মৃত্যুর তিন দিন পর মুখ খুলল প্রযোজনা সংস্থা

অ+
অ-
রাহুলের মৃত্যুর তিন দিন পর মুখ খুলল প্রযোজনা সংস্থা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর তিন দিন পর অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং সেটে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা ও জনরোষের মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করল সংস্থাটি। বিবৃতিতে তারা এই ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে। 

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সহকর্মী রাহুলের অকাল প্রয়াণে ইউনিটের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার দিন আসলে কী ঘটেছিল, তা উদ্ঘাটন করতে ইতোমধ্যে সেটে উপস্থিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত টিমের সকল শিল্পী এবং সদস্যরা। এদিন শুটে ঠিক কী ঘটেছিল, তা সঠিকভাবে জানার জন্য ইতোমধ্যে শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা। সকলেই একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষিতেই সকলের বক্তব্য সংগ্রহের জন্য আমরা আরও কয়েক দিন সময় চেয়ে নিচ্ছি। কারণ আমরা নিজেরাও খতিয়ে দেখতে চাই কার, কোন বক্তব্যে অসঙ্গতি রয়েছে। আমাদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া যাতে পক্ষপাতহীন হয়, তাই এই সমগ্র প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য রাহুলের পরিবার, বন্ধুবান্ধব কিংবা ‘আর্টিস্টস ফোরাম’-এর পক্ষ থেকে মনোনীত কোনও প্রতিনিধির উপস্থিতি আমরা সাদরে গ্রহণ করব।

বিজ্ঞাপন

মূলত শুটিং সেটে রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন ইউনিটের সদস্যদের বক্তব্যে অমিল পাওয়া এবং পানির নিচ থেকে তোলার পরও রাহুল কথা বলছিলেন কি না—এমন নানা প্রশ্নে যখন বিতর্ক তুঙ্গে, তখনই এই দীর্ঘ বিবৃতি জারি করল সংস্থাটি। 

এর আগে আর্টিস্ট ফোরামসহ বিনোদন জগতের অনেকেই এই মৃত্যুর পেছনে কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছিলেন।

ডিএ

বিজ্ঞাপন