• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘বিটিএস’ ও জাস্টিন বিবারকে ছাড়িয়ে শীর্ষে ‘ব্ল্যাকপিংক’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩
অ+
অ-
‘বিটিএস’ ও জাস্টিন বিবারকে ছাড়িয়ে শীর্ষে ‘ব্ল্যাকপিংক’

কে-পপ ঘরানার গান বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। যেসব ব্যান্ডের বদৌলতে এই জনপ্রিয়তা, তাদের মধ্যে প্রথম নামটিই হলো বিটিএস। এই দলটির পরিচিতি, রেকর্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে বিটিএসের পাশাপাশি আরেকটি ব্যান্ডও ঝড়ের গতিতে এগিয়ে গেছে বিশ্ব সংগীতে। সেটা হল ‘ব্ল্যাকপিংক’।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড আর্টিস্ট চ্যানেলের মালিক এখন ‘ব্ল্যাকপিংক’। এই দৌড়ে তারা পেছনে ফেলেছে বিখ্যাত পপতারকা জাস্টিন বিবার এবং বিটিএসকে। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ইউটিউবে ‘ব্ল্যাকপিংক’-এর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৬ দশমিক ৩ মিলিয়ন!

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবারের অফিসিয়াল চ্যানেলটিতে রয়েছে ৬৫ দশমিক ১ মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং দক্ষিণ কোরিয়ার ‘বিটিএস’-এর চ্যানেলে রয়েছে ৫৭ দশমিক ৮ মিলিয়ন সাবস্ক্রাইবার। ইউটিউব কর্তৃপক্ষ সম্প্রতি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ‘ব্ল্যাকপিংক’কে সর্বোচ্চ সাবস্ক্রাইবড আর্টিস্ট চ্যানেল হিসেবে ঘোষণা করেছে।  

‘ব্ল্যাকপিংক’ গঠিত হয় ২০১৬ সালে। এই দলের সদস্যরা হলেন-জিসু, জেনি, রোজ এবং লিসা। তারা কে-পপ, ইডিএম এবং হিপহপ ঘরানার গান করে থাকেন। ২০১৬ সালের আগস্টে ব্যান্ডটি ‘স্কয়ার ওয়ান’ অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ওই বছরের জুন মাসে তারা ইউটিউব চ্যানেল খোলেন। এ পর্যন্ত তাদের চ্যানেলটির ভিডিওতে ভিউ হয়েছে ১ হাজার সাড়ে ৯০০ কোটির বেশি!

বিজ্ঞাপন

কেআই/আরআইজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিটিএসসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল