• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

‘অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শিগগিরই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫০
অ+
অ-
‘অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শিগগিরই’

অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সব ধরনের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে আজই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট স্বাস্থ্যমন্ত্রীর বাল্যবন্ধু শেখ কামালসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি ও পেজ খুলে প্রতারণা
চিকিৎসা পেতে মানুষের যে কষ্ট সেটি কমানোর চেষ্টা করব
লাইসেন্স ছাড়া হাসপাতাল-ক্লিনিক বন্ধ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি দেশে প্রকৃতপক্ষে কতগুলো অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। যতগুলোই সংখ্যায় থাকুক, এসব অবৈধ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ করে দিতে আমাদের অভিযান শিগগিরই শুরু হবে। এর মধ্যেই অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকরা নিজেরাই যদি বন্ধ করে দেন তাহলে ভালো, নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সামন্ত লাল বলেন, আমরা স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করব। ঢাকা মেডিকেলে যে মানের চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন সে মানের চিকিৎসক জেলা-উপজেলা হাসপাতালে পাঠানো গেলে কাজটি সহজ হয়ে যায়। আর ডাক্তারদের সুযোগ-সুবিধা ভালো করলে তারাও নিশ্চয়ই জেলা-উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা আমরা করব।

বাল্যবন্ধু শেখ কামাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতার বড় ছেলে শেখ কামাল বেঁচে থাকলে আমাদের প্রধানমন্ত্রীর হাত নিঃসন্দেহে আরও অনেক বেশি শক্তিশালী হতো। শেখ হাসিনা সেই শক্ত হাতে বাংলাদেশকে আরও দ্রুত সময়ে উন্নত দেশে পরিণত করতে পারতেন। কিন্তু ঘাতকরা অনেক বড় ক্ষতি করে দিয়েছে।

বিজ্ঞাপন

ছেলেবেলার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, শেখ কামাল দেশকে নিয়ে অনেক ভাবতেন। আমরা কয়েকজন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমরা দেখেছি, তিনি (শেখ কামাল) খেলাধুলার প্রতি খুবই আগ্রহী ছিলেন। বাংলাদেশ যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারে এ জন্য তিনি খেলাধুলায় উৎসাহ দিতেন এবং পৃষ্ঠপোষকতা করতেন। আজ তিনি বেঁচে থাকলে খেলাধুলাসহ সব দিকে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেত।

শ্রদ্ধা নিবেদনকালে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ছোটবেলার বন্ধু বাদল-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ