• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকদের ওপর কর্মচারীদের হামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
অ+
অ-
নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকদের ওপর কর্মচারীদের হামলা

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীদের হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আজ (বুধবার) সকালে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

আরও পড়ুন

অধ্যাপকসহ ২৩ পদে নিয়োগ দিয়েছে বিএসএমএমইউ
উপদেষ্টার ‘আশ্বাস’, ম্যাটস শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান
বিএমএসএস এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

বিজ্ঞাপন

এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বরে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক দীন মোহাম্মদকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। নিয়মিত বিরতিতে দেওয়া তৃতীয়বারের ফোন কলটি কেটে দেন তিনি।

টিআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবরহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান