দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসা সেবা জোরদার করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৮ শয্যার একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, হাসপাতালের সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য এই ওয়ার্ড চালু রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছেন।
এছাড়াও হামের লক্ষণ শনাক্ত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। এ বিষয়ে ২ নম্বর বহির্বিভাগে স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হাম পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার হাম ওয়ার্ড পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সেবার পরিধি বাড়াতে এফ ব্লকের ২য় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএল/জেডএস
