বিজ্ঞাপন

চট্টগ্রামে ৪ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪

অ+
অ-
চট্টগ্রামে ৪ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪

চট্টগ্রামে ৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায়  উপসর্গ নিয়ে আরও ১৪ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৪ শিশু চট্টগ্রাম নগরীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মোট ৭৭ শিশু হাসপাতালে ভর্তি আছে এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩২ শিশুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে নতুন করে আরও ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা নিয়ে জেলায় এ পর্যন্ত মোট পাঠানো নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ টিতে। চট্টগ্রামে এখন পর্যন্ত ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, হামের প্রকোপ নিয়ে সরকারি- বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে হাম সন্দেহে কোনো রোগীকে ভোগান্তিতে পড়তে না হয়।

তিনি জানান, আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরএমএন/এমএসএ