দেশে নীরব ঘাতক হিসেবে পরিচিত উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়লেও তা মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন এখনও অপ্রতুল।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের পাশাপাশি আসন্ন বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি।
রোববার (৬ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়ন : বাংলাদেশ পরিপ্রেক্ষিত শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ ওয়েবিনারের আয়োজন করে।
বিজ্ঞাপন
ওয়েবিনারে বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ এখন প্রথম স্থানে রয়েছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে অসংক্রামক রোগে। অথচ এ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। সরকার কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিলেও পর্যাপ্ত অর্থের অভাবে তা নিয়মিতভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে ওষুধপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, সকল কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিশ্চিত করতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন। একইসঙ্গে পরিকল্পিত ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশব্যাপী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক এবং অকালমৃত্যুর অন্যতম কারণ। টেকসই অর্থায়নের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যহারে কমানো সম্ভব।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, সব কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিশ্চিত করতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন। একইসঙ্গে পরিকল্পিত ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশব্যাপী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক এবং অকালমৃত্যুর অন্যতম কারণ। টেকসই অর্থায়নের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যহারে কমানো সম্ভব।
ওয়েবিনারে আরও আলোচনা রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আবু জামিল ফয়সাল।
এমএল/এমএসএ
