বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত চিকিৎসক শংকরের চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

অ+
অ-
দুর্ঘটনায় আহত চিকিৎসক শংকরের চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

দুর্ঘটনায় আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ডা. শংকর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করেছে। ইতোমধ্যে যে খরচ হয়েছে এবং ভবিষ্যতে যে খরচ হবে, সবই বহন করা হবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একই রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এমএল/এমএসএ