• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ২১:৩০
অ+
অ-
গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

অবরুদ্ধ ও বিপর্যস্ত গাজা উপত্যকায় ইসরায়েল কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে শুক্রবার (২০ অক্টোবর) এক পোস্টে দাবি করেছেন, ইসরায়েল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিলেও ‘পশ্চিমা সংবাদমাধ্যমগুলো’ গাজায় মানবিক বিপর্যয়ের জন্য মিসরকে টার্গেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালের মুখপাত্র এক্সে আরও লিখেছেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ‘বাস্তুচ্যুতের চিত্র প্রচার করছে, রাফাহ ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করছে, যদিও ইসরায়েলের হামলার জন্য এবং ত্রাণ প্রবেশে বাঁধা দেওয়ার জন্য ক্রসিংটি বন্ধ রয়েছে। এছাড়া তারা বিদেশি নাগরিকদের গাজায় আটকে থাকার জন্য মিসরকে দায়ী করে কটাক্ষমূলক সংবাদ প্রচার করছে।’

এক্সে তিনি আরও লিখেছেন, ‘রাফাহ ক্রসিং চালু আছে এবং তৃতীয় দেশের নাগরিকদের (বিদেশিদের) গাজা ছাড়ার ক্ষেত্রে মিসর কোনো বাধা দিচ্ছে না।’

আরও পড়ুন

হামাসের হাতে আটক বেশিরভাগ ইসরায়েলি জীবিত আছেন
গাজায় তিন ধাপে যুদ্ধ করার ঘোষণা ইসরায়েলের

বিজ্ঞাপন

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরবর্তীতে আরেকটি পোস্ট করেছেন। এতে তিনি শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া মিসরের শান্তি সম্মেলনের একটি ছবি প্রকাশ করে বলেছেন, ‘আগামীকাল এ ধরনের মনোভাব পরিবর্তন ও বিবেক জাগ্রত করার সুযোগ রয়েছে!!!’

এদিকে গত ৮ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর তারা সেখানে পানি, জ্বালানি ও খাবারসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। ইসরায়েল অবরোধ আরোপ করার পর মিসর দিয়ে ত্রাণ পাঠানোর জন্য দেশটির রাফাহ ক্রসিংয়ের কাছে জড়ো হয় শতশত ট্রাক। তবে সেগুলো যেন গাজায় প্রবেশ করতে না পারে সেজন্য ওই ক্রসিংয়ের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জাতিসংঘ ও অন্যন্য সংগঠনগুলোর মধ্যস্থতায় গাজায় মানবিক সাহায্য প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের