• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৭
অ+
অ-
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল (ফাইল ছবি)

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি।

বিজ্ঞাপন

পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের সঙ্গে মার্কিন অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি)  মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেছেন।

এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব গভীর করার বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে গত সাধারণ নির্বাচনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ অভিন্ন স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সাথে অংশীদারিত্বের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাথে মার্কিন অংশীদারিত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র ঠিক কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবছে?

বিজ্ঞাপন

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং (এই ধরনের পদক্ষেপ) নেওয়া অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বাংলাদেশে হাজারো বিরোধী নেতাকর্মীর গ্রেপ্তারে উদ্বিগ্ন আমেরিকা
প্রয়োজন অনুসারে বাংলাদেশের যে কাউকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ জাতিসংঘের
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি : যুক্তরাজ্য
নির্বাচনে সব দলের অংশ নিতে না পারা দুঃখজনক: অস্ট্রেলিয়া

তিনি আরও বলেন, আপনি আমাকে এখানে আগেও বলতে শুনেছেন, গত বছর বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল এবং এমন বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে - বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা - যেখানে আমরা বিশ্বাস করি (অংশীদারিত্বকে আরও গভীর করার) সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বেদান্ত প্যাটেল বলেন, অবশ্যই এর মাধ্যমে আমাদের বেসরকারি খাতের সাথেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি, এটি এই সম্পর্ককে আরও গভীর করার জন্যও গুরুত্বপূর্ণ।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবাংলাদেশবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

দাবি করলেন ট্রাম্পইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত