• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ০৮:৩৭
অ+
অ-
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর এর চার মাসের মধ্যেই সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেলেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মির রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি’ এবং ‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’র সাবেক এই কর্মকর্তা অতীতে ‘ডেপুটি চিফ অব আর্মি স্টাফ’ এবং ‘ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রি’র মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যা করার করে নে, দোকান থেকে বের হওয়ার আগে বলে গেল ডাকাতদল
ভারতের জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি
ভারতের রাষ্ট্রপতি ভবনের ‘রহস্যময় প্রাণীটি’ কী, জানাল পুলিশ
ভারতের রাষ্ট্রপতি ভবনে ঘুরছে রহস্যময় প্রাণী, ভিডিও ভাইরাল

এদিকে বিদায়ী সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের চাকরির মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছিল। মূলত লোকসভা ভোটের জন্য তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি পায়। আগামী ৩০ জুন তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হলো।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি