• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

তড়িঘড়ি ভারতের কাছে আশ্রয় চান হাসিনা, জানান অল্প সময় থাকবেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট ২০২৪, ১৬:৪৭
অ+
অ-
তড়িঘড়ি ভারতের কাছে আশ্রয় চান হাসিনা, জানান অল্প সময় থাকবেন

ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৫ আগস্ট) অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে ‘অল্প সময়ের মধ্যে’ জরুরিভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি।

জয়শঙ্কর বলেছেন, “খুবই অল্প সময়ের নোটিশে, অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান।”

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে।”

ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশে ২০ হাজার ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার জন ফিরে এসেছেন। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের সামনে ভারত
দেশ ছাড়ার আগের কয়েক ঘণ্টা কেমন ছিল শেখ হাসিনার?
শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান

বিজ্ঞাপন

এদিকে ভারত থেকে হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে; সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই।

এর বদলে শেখ হাসিনাকে এখন ভারতেই থাকতে বলেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন; তিনি প্রথম নিরাপদ যে দেশে পৌঁছান সেখানেই চাওয়া উচিত।”

তিনি আরও বলেছেন, “যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা প্রথম যে নিরাপদ দেশে যান সেখানেই এটি চাওয়া উচিত। এটি নিরাপত্তার সবচেয়ে ভালো পথ।”

তবে যুক্তরাজ্যের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস, এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি