• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ আগস্ট ২০২৪, ১৪:৪৬
অ+
অ-
শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এ আহ্বান জানান।

আরও পড়ুন

‘আয়নাঘরে হতো নির্মম নির্যাতন, অনেক রাত ঘুমাতে পারিনি’
আগুনে পুড়ে কঙ্কাল মোহাম্মদপুর থানা, যা দেখা গেল
শেখ হাসিনাকে রাখতে চায় না ভারত

বিজ্ঞাপন

ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেন।

এমএইচডি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সুপ্রিম কোর্টশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ