• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

তীব্র শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে হারিকেন মিল্টন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, ২০:১৩
অ+
অ-
তীব্র শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে হারিকেন মিল্টন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন মিল্টন। সোমবার (৭ অক্টোবর) এটি ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়েদার.কম জানিয়েছে, শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূল আঘাত হানবে।

বিজ্ঞাপন

ওই সময় সেখানে জলোচ্ছ্বাস, শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে।

ফ্লোরিডার টেম্পা বে-র জাতীয় আবহাওয়া সার্ভিস এক বিবৃতিতে বলেছে, “ফ্লোরিডার পশ্চিম উপকূলের জন্য মিল্টন হবে একটি ঐতিহাসিক হারিকেন।“

ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে এমন অঞ্চলের সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং দিকনির্দেশনা মানার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া সার্ভিস। সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, হারিকেন মিল্টনের কারণে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

মাত্র গত সপ্তাহে হারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, মারা গেছেন অন্তত ২২৬ জন। আর ওই ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হারিকেন যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।

হারিকেন মিল্টনের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতে পারে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি স্থানীয় সময় বুধবার টাম্পা বে-তে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া হারিকেনটি থেকে বাঁচতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকেই গাড়িতে জ্বালানি ভরে রাখাসহ অন্যান্য পণ্য কিনে রাখছেন।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?