• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৭
অ+
অ-
মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু
ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কারখানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ইস্কান্দার পুতেরি শহরে কারখানার একটি ভবনে আগুনে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।

বিজ্ঞাপন

এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও একজন। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

— New Straits Times (@NST_Online) October 13, 2024

বিজ্ঞাপন

নিউ স্ট্রেইট টাইমস বলছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি গত শুক্রবার রাত ১০টায় মারা যায় এবং দ্বিতীয় ব্যক্তি গতকাল গভীর রাত ২টা ১৫ মিনিটে মারা যায়। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার এসআইএলসি শিল্প এলাকায় চারটি কারখানা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের সময় ৩০ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছিলেন। আগুনে দগ্ধ হওযার পর থেকেই তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় বাংলাদেশিকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা
মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক
বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়া

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে আহত তৃতীয় ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। অতি দাহ্য পদার্থ মিথাইল ইথাইল কিটোন (পাতলা)-সহ অন্যান্য দাহ্য পদার্থের কারণে দ্রুত আশপাশের ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াঅগ্নিকাণ্ডবাংলাদেশি নিহতআমি প্রবাসীপ্রবাসীদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট