• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ২২:৫০
অ+
অ-
ইসরায়েলে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দখলদার ইসরায়েলকে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইসরায়েলের অবস্থানকে ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে’ শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের ভবিষ্যত মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় কাজে দেবে এটি।

প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জটিল হওয়ায় এটি পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের ৮০ থেকে ১০০ সেনা ইসরায়েলে যাবে বলে অপর এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলের তিনটি আলাদা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যবস্থা মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হিজবুল্লাহর হামলায় একদিনে ২৫ ইসরায়েলি সেনা আহত
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

ইসরায়েলে সেনা এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছে, “ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে প্রেসিডেন্টের নির্দেশে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলে টার্মিনাল হাই-এলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি এবং এটির সঙ্গে সংশ্লিষ্ট সেনাদের পাঠানোর অনুমোদন দিয়েছেন।”

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

বিজ্ঞাপন

ইরানের ১ অক্টোবরের হামলার পর দেশটিকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা চালানোর পর দেশটি আবার পাল্টা যে হামলা চালাবে সেটি প্রতিহত করতেই মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ব্যবস্থা পাঠাতে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলযুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না