• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
গত বছর পাস করেছেন তারা

বিশ্বখ্যাত হার্ভাডের ২৩ শতাংশ এমবিএ শিক্ষার্থী এখনো চাকরি পাননি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২০:০২
অ+
অ-
বিশ্বখ্যাত হার্ভাডের ২৩ শতাংশ এমবিএ শিক্ষার্থী এখনো চাকরি পাননি

সবার মনে ধারণা থাকে বড় বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করলে সহজে চাকরি পাওয়া যাবে। তবে বিষয়টি যেন আর তা নেই। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালিস্ট্রিট জার্নাল গতকাল বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, হার্ভাড থেকে গত বছর এমবিএ ডিগ্রি নিয়ে বের হওয়া ২৩ শতাংশ শিক্ষার্থী এখনো কোনো চাকরি পাননি। তারা তিন মাস আগে ক্যাম্পাস ছেড়েছেন।

বিজ্ঞাপন

শুধু হার্ভার্ড বিজনেস স্কুল (এইচবিএস) নয়, এরসঙ্গে স্টানফোর্ড, হোয়ার্টন এবং এনওয়াইইউ-এর মতো প্রতিষ্ঠানগুলোর চাকরিপ্রার্থী শিক্ষার্থীরাও চাকরি পেতে হিমশিম খাচ্ছেন।

হার্ভার্ড বিজনেস স্কুলের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অ্যালামনাই রিলেশন্স কর্মকর্তা ক্রিস্টেন ফিটজপ্যাটরিক বলেছেন, “আমরাও চাকরির বাজারের খারাপ অবস্থার বাইরে নয়। হার্ভার্ডে যাওয়া মানেই চাকরির বাজারে কোনো পার্থক্য গড়ে দেবে না।”

হার্ভার্ডের এক শিক্ষার্থী জানিয়েছেন, যারা চাকরির বাজারে নিজেদের প্রত্যাশা বা চাহিদা কমিয়েছেন তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু যাদের প্রত্যাশা বেশি তারা এখনো বেকারই রয়ে গেছেন। তবে এখান থেকে যারা পাস করেছেন তাদের বেশিরভাগই উচ্চপদস্থ পরিবার থেকে এসেছেন। ফলে কয়েক মাস বেকার থাকলেও তাদের খুব বেশি সমস্যা হবে না বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসরকারি চাকরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, নেবে কোঅর্ডিনেটর

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, নেবে কোঅর্ডিনেটর

এভারকেয়ার হাসপাতালে চাকরি, যারা আবেদন করতে পারবেন

এভারকেয়ার হাসপাতালে চাকরি, যারা আবেদন করতে পারবেন

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৬ মার্চ পর্যন্ত

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৬ মার্চ পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে আকিজ গ্রুপ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে আকিজ গ্রুপ