• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি নেতানিয়াহুর মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১১:২৪
অ+
অ-
গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি নেতানিয়াহুর মন্ত্রীর

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন এখনও থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে। একইসঙ্গে চরমপন্থি এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে “খুব গুরুতর ভুল” এবং “হামাসের কাছে আত্মসমর্পণ” বলেও অভিহিত করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মূলত কয়েক ঘণ্টা বিলম্ব হলেও টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর হয় রোববার সকালে। স্থানীয় সময় সকাল সোয়া এগারোটায় এই যুদ্ধবিরতি শুরু হয়। হামাস প্রথম দফায় তিন নারী বন্দির তালিকা প্রকাশের পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিজ্ঞাপন

এরপরই গাজা দখল না করলে সরকার পতনের হুমকি দেন বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের চরমপন্থি এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজা দখল করে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে কারণ হামাসকে পরাজিত করার অন্য কোনও উপায় নেই।

তার ভাষায়, “আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায়।”

এর আগে, উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন। সরকার থেকে বেন-গভিরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও ১২০ আসনের নেসেটে ৬২টি সংসদীয় আসন নিয়ে টিকে আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, সবাই নারী-শিশু
গাজায় যুদ্ধবিরতি ‘অস্থায়ী’, ফের যুদ্ধ শুরুর অধিকার আছে ইসরায়েলের
যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি পেলেন যে তিন ইসরায়েলি জিম্মি
বিরতির প্রথম দিন গাজায় সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। সেখান থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, লাইন ধরে বাড়ির পথে হাঁটছেন হাজার হাজার ফিলিস্তিনি।

প্রকাশিত ছবিতে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী লোকদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে বাড়ির পথে ফিরছেন। কিছু গাড়ি আবার ফিলিস্তিনি পতাকাধারী লোকে পূর্ণ রয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিনহামাসহামাস ইসরায়েল যুদ্ধমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী