• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

শিকলে বেঁধে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত, যা বলছেন জয়শঙ্কর

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮
অ+
অ-
শিকলে বেঁধে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত, যা বলছেন জয়শঙ্কর
অবৈধ ভারতীয়দের এভাবেই বেড়ি পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে

ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে।

বিজ্ঞাপন

তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।

এরপর সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে।”

জয়শঙ্কর জানিয়েছেন, “আইসিই তাকে জানিয়েছে, নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।”

বিজ্ঞাপন

জয়শঙ্কর আরও বলেছেন, “অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।”

অবশ্য কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেছেন, “এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না।”

কংগ্রেসের আরেক সংসদ সদস্য শশী থারুরের মতে, “বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় অভিবাসীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত
ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের শুল্ক আরোপের জেরে এশিয়ার পুঁজি বাজারে দরপতন
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত?

তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, “আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান  তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?”

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতযুক্তরাষ্ট্রঅভিবাসনঅভিবাসীবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের