• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮
অ+
অ-
পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান মাস চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই। এরমধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১ মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এটি সত্যি হলে ২ মার্চ দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন।

আরও পড়ুন

সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে ২৮ ফেব্রুয়ারি, আকাশে থাকবে ৩২ মিনিট
এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহাওয়া

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে রমজানের চাঁদের জন্ম হবে। ফলে পরেরদিন ১ মার্চ সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা বেড়ে গেছে।

বিজ্ঞাপন

ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা।

এদিকে এ বছর ভৌগলিক অবস্থান ভেদে বিশ্বের মুসল্লিরা ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

সূত্র: জিও টিভি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানপাকিস্তানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম