• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রমজান উপলক্ষ্যে ১২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রেসিডেন্ট

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬
অ+
অ-
রমজান উপলক্ষ্যে ১২৯৫ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত প্রেসিডেন্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাতের সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 
প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতের শেখরা প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আরও পড়ুন

কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি
ইসরায়েলে গাড়ি হামলায় ১০ জন আহত

বিজ্ঞাপন

এদিকে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র মাস।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম