• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সীমান্তে জর্ডানের সৈন্যদের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৫, ১১:২৯
অ+
অ-
সীমান্তে জর্ডানের সৈন্যদের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

নিজেদের সীমান্তে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে জর্ডানের সৈন্যরা। নিহত ওই ভারতীয় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জর্ডান থেকে ইসরায়েলে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার চেষ্টা করার সময় জর্ডানের সৈন্যদের গুলিতে একজন ভারতীয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থুম্বার বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

রোববার জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, তারা “দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যুর ঘটনা” সম্পর্কে জানতে পেরেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস দাবি করেছে, “দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছে এবং মৃত ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”

বিজ্ঞাপন

এনডিটিভি বলছে, ৪৭ বছর বয়সী পেরেরা ভিজিটর ভিসায় জর্ডানে যাওয়ার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার আত্মীয় এডিসন — মেনামকুলামের বাসিন্দা — তিনিও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। জর্ডানের সৈন্যদের হাতে তিনিও গুলিবিদ্ধ হন কিন্তু বেঁচে যান। চিকিৎসা শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে জর্ডান সীমান্তে গুলিতে ভারতীয় নাগরিকের প্রাণহানির এই ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দুজনেই পেশায় রিকশাচালক ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ তারা পর্যটক ভিসা নিয়ে কাজের সন্ধানে জর্ডানে গিয়েছিলেন। সঙ্গে আরও তিনজন ছিলেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেন এবং সেসময় জর্ডানের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত
বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
কুড়িগ্রামে বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু
সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

ভারতীয় দূতাবাস থেকে হতাহতদের পরিবারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “থমাস এবং আরও এক ব্যক্তি অবৈধভাবে কারকাক জেলায় জর্ডান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। নিরাপত্তাবাহিনী তাদের থামানোর চেষ্টা করলেও তারা তাতে কান দেননি। তখনই সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। থমাসের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।”

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতনিহতমধ্যপ্রাচ্যইসরায়েলবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি