• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৫, ১৬:৩৯
অ+
অ-
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে দখলদার এ মন্ত্রী জানান, এক্ষেত্রে তাদের পূর্ব শর্ত হলো হামাসকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে।

বিজ্ঞাপন

গত রোববার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এরপর ওইদিন গাজায় সব ধরনের মানবিক সহায়তা ও পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে করে গাজাবাসীর আবারও অভুক্ত থাকার শঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, যুদ্ধবিরতির পর মারা গেছেন শতাধিক

তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এই পণ্যগুলোর মাধ্যমে হামাস অর্থ আয় করছে। এবং বর্তমানে তাদের আয়ের সবচেয়ে বড় উৎস হলো মানবিক সহায়তা। হামাসের আয় বন্ধ করতেই গাজায় পণ্য সরবরাহ বন্ধ করা হয়েছে বলে এটির বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। যদিও যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলে খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বাধা দেওয়া যুদ্ধাপরাধের সামিল।

বিজ্ঞাপন

ইসরায়েলি মন্ত্রী বলেন, “গাজায় হামাসের আয়ের এক নাম্বার উৎসে পরিণত হয়েছে মানবিক সহায়তা। এসব অর্থ দিয়ে তারা তাদের সক্ষমতা পুনর্গঠিত করার চেষ্টা করছে এবং অনেক তরুণকে দলে নিচ্ছে।”

এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়া, এরপর মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া— এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন গাজাবাসী। তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে গাজায় হয়ত আবারও বর্বরতা শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’