• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভিডিও : মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১১:৪৯
অ+
অ-
ভিডিও : মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় ফ্লাইটটির ভেতরে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার (১৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। বিমানে ছয়জন ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

— Ed Krassenstein (@EdKrassen) March 14, 2025

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেওয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিজ্ঞাপন

বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় “ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়”।

বিমান সংস্থাটি জানিয়েছে, “১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

— Mario Nawfal (@MarioNawfal) March 14, 2025

আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে অন্য দিকে ঘুরিয়ে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন
জাপানে রানওয়েতে সংঘর্ষের পর বিমানে আগুন
ইঞ্জিনে পাখি, বিমানে আগুন
ভিডিও: দুই ঘণ্টা পরও জ্বলছে বিমান, ৩৭৯ যাত্রীকে নিরাপদে উদ্ধার
ভিডিও : এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমান অবতরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনায় ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি পোস্ট অনুসারে, হাসপাতালে নিয়ে যাওয়া সকলেরই আঘাত সামান্য।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিমানঅগ্নিকাণ্ডবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ন্যাটো মারাত্মক ভুল করছে, হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ অভিযানে অস্বীকৃতিন্যাটো মারাত্মক ভুল করছে, হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার