• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই শক্তিশালী জবাব পাবে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫১
অ+
অ-
ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই শক্তিশালী জবাব পাবে
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -পুরোনো ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামের হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কাশ্মিরে এ ধরনের হামলা হলে সাধারণত পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এবার পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে রাজনাথ সিং সরাসরি কিছু বলেননি। তবে তিনি জনিয়েছেন, হামলার পরিকল্পনা যারা সাজিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। যাদের প্রায় সবাই হিন্দু পর্যটক। নিহতদের মধ্যে স্থানীয় এক মুসলিম যুবকও আছেন। তিনি সেখানে ঘোড়ার ওপর মানুষ চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।

রাজনাথ হুমকি দিয়ে বলেন, “পাহালগামে কাপুরষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে… অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই।”

বিজ্ঞাপন

পাহালগামের যে স্থানে হামলা হয়েছে সেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পাহাড়ের ওপর অবস্থিত ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। গতকাল সকালে সেখানে পর্যটকদের একটি দল যায়। এরপরই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

সূত্র: এনডিটিভি

এমটিআই  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতপাকিস্তানজঙ্গি হামলাহামলাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার