• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

১৮৯৯ সালের পর জাপানে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন ২০২৫, ১৮:৩২
অ+
অ-
১৮৯৯ সালের পর জাপানে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড
জাপানের তাম্বা-সাসামাতে একটি পরিত্যাক্ত স্কুল। শিশু জন্মের হার কমায় শিক্ষার্থীর অভাবে ২০১৬ সালে স্কুলটি বন্ধ হয়ে যায় -গেটি ইমেজ/পুরোনো ছবি

জাপানে নতুন শিশু জন্মের হার প্রত্যাশার চেয়েও বেশি কমছে। এরমধ্যে কম শিশু জন্মের নতুন রেকর্ড হলো আরেকবার। গতকাল বুধবার (৪ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানায়।

বিজ্ঞাপন

তারা বলেছে, ২০২৪ সালে জাপানে ৬ লাখ ৮৬ হাজার ৬১ শিশুর জন্ম হয়েছে। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। অপরদিকে ১৮৯৯ সালের পর প্রথমবারের মতো এক বছরে নতুন শিশু জন্মের সংখ্যা ৭ লাখের নিচে নেমে এসেছে। জাপানে গত ১৬ বছর ধরে জন্মহার ক্রমাগত নিচে নামছে।

১৮৯৯ সালে দেশটিতে নতুন শিশু জন্মের রেকর্ড রাখা শুরু হয়।

জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবার মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা তৈরি হয়। ১৯৪৯ সালে দেশটিতে প্রায় ২৭ লাখ নতুন শিশুর জন্ম হয়েছিল। অর্থাৎ সে বছরের তুলনায় গত বছর চারভাগের এক ভাগ শিশুর জন্ম হয়েছে।

বিজ্ঞাপন

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিস্থিতিকে ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন। দম্পতিরা যেন কাজের পাশাপাশি শিশু জন্মদান ও তাদের লালনপালন করতে পারেন সেজন্য ভালো পরিবেশ তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি।

পূর্ব এশিয়ার দেশগুলোতে আশঙ্কাজনকহারে শিশু জন্মহার কমছে। যারমধ্যে অন্যতম জাপান। নতুন শিশুর জন্ম কমে যাওয়ায় দেশটিতে এখন বৃদ্ধের সংখ্যাই বেশি। যা ইতিমধ্যে তাদের অর্থনীতিতে প্রভাব ফেলা শুরু করেছে। জনসংখ্যা বাড়াতে গতকাল ভিয়েতনাম দুই শিশু নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যা সেখানে কয়েক দশক প্রচলিত ছিল।

শিশু জন্মের হার কমলেও জাপানে গত বছর বেড়েছিল বিয়ের সংখ্যা। গত বছর ৪ লাখ ৮৫ হাজার ৬৩ জন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

বিজ্ঞাপন

জাপানের তরুণ প্রজন্মের বেশিরভাগই বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। ভালো চাকরি না থাকা, জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় এবং লিঙ্গভিত্তিক কর্পোরেট সংস্কৃতির কারণে তাদের বিয়ে ও সন্তানের প্রতি আগ্রহ নেই।

সূত্র: সিএনএন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাপানবিশ্ব সংবাদবাল্য বিবাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত