• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৭:৩৭
অ+
অ-
ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

৯/১১ নামে পরিচিত যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী ‌‘‘এপস্টেইন গ্যাং’’ ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা একটি নতুন ষড়যন্ত্রের ছক কষছে। 

তিনি বলেন, ‘‘আমি শুনেছি, এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।

দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এই সেক্রেটারি বলেন, ইরান মৌলিকভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে আমাদের কোনও যুদ্ধ নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই মার্কিন সরকারের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সম্পর্কের তথ্য রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যৌন অপরাধী এপস্টেইনকে ‘‘বিকৃত মানুষ’’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। যদিও অতীতে এই অর্থলগ্নিকারী এপস্টেইনের সঙ্গে অনেকবার ছবি তুলেছিলেন তিনি। বছরের পর বছর ধরে অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন এপস্টেইন। 

বিজ্ঞাপন

তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক এলিটদের সঙ্গে এপস্টেইনের এই সম্পর্কের বিষয়টিকে ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরনাইন ইলেভেন হামলাযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের