• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, জানাল কাতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০২:৩৫
অ+
অ-
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, জানাল কাতার

যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এ ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটি। তবে এটির আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

কাতার জানিয়েছে, ইরান সবমিলিয়ে ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। 

এরআগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সের কাছে দাবি করেছিলেন, তাদের ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। তবে এখন কাতার জানাল অন্তত একটি মিসাইল ঘাঁটিতে আছড়ে পড়েছে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান নাগরিক আহত বা নিহত হননি। এছাড়া কোনো কাতারিও ক্ষতিগ্রস্ত হননি।

বিজ্ঞাপন

ইরানের হামলার পর দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানকে শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার আগে ইরান তাদের আগাম সতর্কতা দেয়। এ কারণে হতাহত এড়ানো গেছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার