• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৩:২৪
অ+
অ-
হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ব্যাপকমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে জ্বালানি পরিবহনের আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালি। গত ১৫ দিন ধরে হরমুজ প্রণালি চলাচলের সময় ইরানি হামলার শিকার হয়েছে বিভিন্ন দেশের পতাকাবাহী ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ।

বিজ্ঞাপন

তবে এ পর্যন্ত হরমুজে কোনো ভারতীয় ট্যাংকার জাহাজে হামলা হয়নি। বরং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন— হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়।

কী কারণে ভারতকে এই ‘ছাড়’ দিলো ইরান— তা জানতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। জয়শঙ্কর বলেছেন, এখানে ‘লুকোছাপা’-র কোনো ব্যাপার নেই, এবং এটি ঘটেছে ইরানের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই।

গতকাল রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “এর মধ্যে লুকোছাপার কোনো ব্যাপার নেই। আমি ইরানের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তার কিছু ফলাফল এসেছে। এটা হলো সেই ফলাফল। আমাদের আলোচনা এখনও জারি আছে। ভারত সবসময়েই যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আলাপ-আলোচনা, যুক্তি এবং সমন্বয়কে অগ্রাধিকার দেয়।”

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফিন্যান্সিয়াল টাইমস জিজ্ঞেস করেছিল, হরমুজ প্রণালিতে ভারতীয় ট্যাংকারকে ছাড় দেওয়ার ব্যাপারে কোনো ‘গোপন চুক্তি’ বা ‘বিনিময়’ কাজ করেছে কি-না। জবাবে জয়শঙ্কর বলেন, “না, বিনিময়ের কোনো ইস্যু এখানে নেই। পুরো ব্যাপারটিই ঘটেছে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু বছরের। বর্তমানে যে সংঘাত চলছে— ভারত মনে করে এটি খুবই দুর্ভাগ্যজনক।”

প্রসঙ্গত, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

বিজ্ঞাপন

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরান। বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলাও চালানো হয়, কিন্তু তারপরও এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ভারতের চারটি ট্যাংকার জাহাজকে নিরাপদে যেতে দিয়েছে ইরান। এই জাহাজগুলো হলো পুষ্পক, পরিমল, শিবালিক এবং নন্দা দেবী। প্রথম দু’টি ট্যাংকারে ছিল জ্বালানি তেল এবং পরের দু’টি জাহাজে ছিল এলপিজি গ্যাস।

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতইরানের খবরমধ্যপ্রাচ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?