• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজায় আশঙ্কাজনক হারে বাড়ছে অপুষ্টির মাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৬:৫৮
অ+
অ-
গাজায় আশঙ্কাজনক হারে বাড়ছে অপুষ্টির মাত্রা
ছবি : মিডল ইস্ট আই

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ করে রেখেছে দখলদাল ইসরায়েল। চলমান এই অবরোধের কারণে অপুষ্টির মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিজ্ঞাপন

ডব্লিউএইচও তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, এই সংকট সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। কিন্তু বড় আকারের খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সাহায্য ইচ্ছাকৃতভাবে আটকে রাখা এবং বিলম্বিত করার কারণে অনেক প্রাণহানি ঘটেছে।

পুষ্টি ক্লাস্টারের অংশীদারদের রিপোর্ট অনুযায়ী, গাজা সিটিতে এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানায় সংস্থাটি।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, জুন মাস থেকে গাজা সিটিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার তিনগুণ বেড়েছে—যা গাজা উপত্যকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘গাজায় খাদ্য সংকটের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অর্থহীন’
গাজায় বিশেষ যুদ্ধবির‌তি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৬২

সংস্থাটি গাজায় অবিলম্বে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া, শিশুদের জন্য থেরাপিউটিক খাবার, প্রয়োজনীয় ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করার কথাও বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুনরুদ্ধার এবং পরিস্থিতি আরও খারাপ হওয়া রোধ করতে এই সরবরাহ নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে চলতে হবে।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলবিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দশকে বন্ধ আল-আকসারাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন