• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ০৭:১৫
অ+
অ-
নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন
দক্ষিণ লেবাননের ইর্কায় গ্রামে ইসরায়েলি বিমান হামলায় নিহত তাকি পরিবারের নয়জন সদস্যকে সমাহিত করা হচ্ছে / ছবি : সিএনএন

লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম ইর্কায়। গত পরশু যেখানে শৈশবের হাসিতে মুখর ছিল তাকি পরিবারের আঙিনা, বৃহস্পতিবার সেখানে কেবল কান্নার রোল আর লাশের সারি। ইসরায়েলি এক অতর্কিত বিমান হামলায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে এই পরিবারের সব আনন্দ।

বিজ্ঞাপন

১৩ বছরের জয়নব, ১২ বছরের জোহরা, ৯ বছরের মালিকা এবং মাত্র ৬ বছরের ছোট্ট ইয়াসমিনা। চার বোন। বুধবার বিকেলে তারা তাদের দাদা-দাদির বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। কিন্তু আকাশ থেকে নেমে আসা এক মরণঘাতী ক্ষেপণাস্ত্র কোনো সতর্কতা ছাড়াই কেড়ে নিল তাদের প্রাণ। শুধু এই চার বোনই নয়, তাদের সঙ্গে মারা গেছেন তাদের দাদা-দাদি, দুই চাচা এবং এক চাচাতো ভাই। পরিবারের মোট ৯ জন সদস্য এক নিমেষেই হারিয়ে গেছেন।

পরদিন সকালে যখন অ্যাম্বুলেন্স থেকে সাদা কাফনে মোড়ানো দেহগুলো নামানো হচ্ছিল, গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের গগনবিদারী চিৎকারে। জীর্ণশীর্ণ একটি চাদরের ভেতরেই ছিল দুটি ছিন্নবিচ্ছিন্ন দেহ। মা সুজান তাকি নিজে কবরে নেমে সন্তানদের শেষবারের মতো জড়িয়ে ধরেন। চার বোনকে বৃহস্পতিবার তাদের দাদা-দাদি আর চাচাদের পাশেই সারি বেঁধে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

dhakapost
পরিবারের সদস্যদের দাফন করতে দক্ষিণ লেবাননের ইর্কায় গ্রামের কবরস্থানে জড়ো হয়েছেন শোকাতুর স্বজন ও গ্রামবাসী / ছবি- সিএনএন

বিজ্ঞাপন

হামলার ক্ষত এখনও দগদগে বাবা মোহাম্মদ রিদা তাকির শরীরে। ব্যান্ডেজে মোড়ানো মুখ নিয়ে তিনি সিএনএন-কে শোনালেন তার ছোট মেয়ে ইয়াসমিনার শেষ আবদারের কথা। ইয়াসমিনা চেয়েছিল তার গলায় এমন একটি নেকলেস থাকবে যেখানে তার নিজের নামের বদলে লেখা থাকবে— ‘বাবার আত্মা’ (Daddy’s Soul)।

সন্তানদের মাটি দেওয়ার পর এখন সেই হতভাগা বাবার একটিই লক্ষ্য— ধ্বংসস্তূপের নিচে পাগলের মতো খুঁজে বেড়ানো সেই ছোট্ট নেকলেসটি। যা এখন তার কলিজার টুকরো মেয়ের একমাত্র স্মৃতিচিহ্ন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার পুরো দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ দিলেও এই নির্দিষ্ট হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো তথ্য দেয়নি। গ্রামবাসীর দাবি, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না; কেবল ছিল একান্নবর্তী একটি সুখী পরিবার।

বিজ্ঞাপন

সূত্র : সিএনএন।

এমএআর/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লেবাননইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাইরানের খবরআমেরিকাযুদ্ধবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন : গাজার রণকৌশল এবার লেবাননে

OPINIONধ্বংস, উচ্ছেদ ও বিভাজন : গাজার রণকৌশল এবার লেবাননে

রণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

ANALYSISরণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

ইরানি নেতাদের ধরতে যুক্তরাষ্ট্রের ‘১০ মিলিয়ন ডলার’ পুরস্কার!

ইরানি নেতাদের ধরতে যুক্তরাষ্ট্রের ‘১০ মিলিয়ন ডলার’ পুরস্কার!

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য