• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪
অ+
অ-
ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ
ইসরায়েলকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল -পুরোনো ছবি

দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ মিসাইল ছোড়া হয়।

বিজ্ঞাপন

আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলেছে, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেলআবিব ও আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এরমধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে।

এর দুদিন পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনির মৃত্যু হয়। যারমধ্যে শিশুও ছিল।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না।

বিজ্ঞাপন

হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি।

তবে ইসরায়েল এখন তাদের বিমানবাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এরমধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ মন্ত্রী নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহুথি বিদ্রোহীইয়েমেনবিশ্ব সংবাদযুদ্ধহামাসহামাস ইসরায়েল যুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?