• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না : ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১
অ+
অ-
সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না : ম্যাক্রোঁ

সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসকে ধ্বংস করার যে লক্ষ্যে গত প্রায় দু’বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তা অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে বলে মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ প্রসঙ্গে নিজের মতাদর্শিক অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, “আমরা কেউই (২০২৩ সালের) ৭ অক্টোবরের ঘটনা ভুলে যাইনি। সেদিনের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি আরো কয়েকটি দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিল।”

“ওই ঘটনার পর হামাসকে পুরোপুরি নির্মূল করতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছর ধরে অভিযান চলছে, কিন্তু ফলাফল কী? হ্যাঁ, গত দু’বছরে হামাসের শীর্ষ নেতারা নিহত হয়েছে এবং এটি একটি বড় অর্জন; কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে এখনও হামাসের হাজার হাজার যোদ্ধা জীবিত আছে। এ থেকে বোঝা যায় যে অগ্রসর হওয়ার সঠিক পথ এটা নয়। সামরিক পদ্ধতিতে এগোলে এই সংকটের সমাধান হবে না।”

“লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন সর্বাত্মক ও বহুমুখী কূটনৈতিক তৎপরতা। গাজা সংকটের সমাধান করতে হলে সেখানে বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে হবে, যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, গাজায় মানবিক সহায়তার প্রবাহ অবাধ রাখতে হবে এবং সর্বোপরি, গাজায় স্থিতিশীলতা আনতে হবে।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করেছে ফ্রান্স এবং সৌদি আরব।

সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেই সম্মেলন বয়কট করেছে।

বিজ্ঞাপন

সূত্র : সিএনএন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সএমানুয়েল ম্যাক্রোঁজাতিসংঘহামাস ইসরায়েল যুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স