• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৩:৫৫
অ+
অ-
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার (ভিডিও)

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে; তবে রাষ্ট্রপতি মুর্মু অক্ষত আছেন। আজ বুধবার দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় ঘটেছে এ ঘটনা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।

কিন্তু হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি।

— ANI (@ANI) October 22, 2025

বিজ্ঞাপন

দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প
ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যার তদন্তের দাবি, জবাব দেয়নি ভারত
দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি

রাষ্ট্রপতির নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তাতের একজন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি।

বিজ্ঞাপন

সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার জন্য চার দিনের সফরে কেরালা গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল ২১ তারিখ সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার কেরালা সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতরাষ্ট্রপতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

সংসদে রাষ্ট্রপতিহাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি