• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, তৃণমূলের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ২০:০৫
অ+
অ-
বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, তৃণমূলের ক্ষোভ

‌‘বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও বেড়া থাকবে না’, বলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি দলীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার যে মন্তব্য করেছিলেন তার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এই সাধারণ সম্পাদক বিজেপি সাংসদের মন্তব্যকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের সংসদ সদস্য জগন্নাথ সরকার সম্প্রতি এক সভায় বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ভারত–বাংলাদেশ সীমান্তে আর কাঁটাতারের বেড়া থাকবে না।

বিজেপি নেতার এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, জগন্নাথ সরকারের এই বক্তব্য বিজেপির ভণ্ডামিকে নতুন গভীরতায় নামিয়ে এনেছে।

আরও পড়ুন
নেচে গেয়ে ইউরোপ মাতাচ্ছে সৌদির একমাত্র নারী ব্যান্ড দল

বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে বলে জগন্নাথ সরকারের দেওয়া এই প্রকাশ্য ঘোষণা, তাদেরই সেই অভিযোগের পরিপন্থী, যেখানে তারা রাজ্যের সরকারকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা না করার দায় দেয়।

অভিষেক লিখেছেন, ‘‘অন্যদিকে একই বিজেপি সরকার—যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অন্তর্ভুক্ত—অভিযোগ করে যে, পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত ‘রক্ষার’ জন্য জমি দেয় না, অথচ তাদের নিজেদের সাংসদই তো সেই সীমান্ত মুছে দিতে চাইছেন!’’

তিনি বলেন, ‘‘যদি সত্যিই বিজেপি জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তাহলে অবিলম্বে জগন্নাথ সরকারকে দল থেকে বরখাস্ত করা উচিত। তাদের নীরবতা প্রমাণ করবে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এই কথা বলা হয়েছে। এটা দেশপ্রেম নয়; প্রতারণা।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সুদানের এল-ফাশারে মৃত্যুর মুখোমুখি হাজারও মানুষ

তৃণমূলের এই নেতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষকে ‘এসআইআরের’ এক ভাঁওতাবাজির আড়ালে বিভ্রান্ত ও অপমান করা বিজেপির নতুন রাজনীতি; যা ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক সংমিশ্রণ! তাদের নিজেদের কথাই প্রমাণ করছে কে আসলে বাংলাকে ধোঁকা দিচ্ছে।’’

চলতি সপ্তাহে জগন্নাথ সরকারের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, আমরা এই পবিত্র অঙ্গীকার করছি যে, এবার বিজেপি জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া রয়েছে, তা আর থাকবে না। দুই দেশ আবার এক হয়ে যাবে।’’

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিজেপিপশ্চিমবঙ্গ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত