• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

শ্রীলঙ্কান ক্রিকেটারদের নিরাপত্তায় সেনা মোতায়েন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৩
অ+
অ-
শ্রীলঙ্কান ক্রিকেটারদের নিরাপত্তায় সেনা মোতায়েন করল পাকিস্তান

সফররত শ্রীলঙ্কার ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী।

বিজ্ঞাপন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী আজ বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভবনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়ে বলেছেন, “আমাদের সেনাপ্রধানের সঙ্গে সম্প্রতি শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা তেন্নাকুনের ফোনালাপ হয়েছে। সেনাপ্রধান তাকে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ যত্নশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী, এখন থেকে (সফররত) শ্রীলঙ্কান ক্রিকেট টিমের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আমাদের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা।”  

আরও পড়ুন
নিরাপত্তা শঙ্কার মাঝে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের সূচিতে পরিবর্তন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, শ্রীলঙ্কা দলকে নিরাপত্তার আশ্বাস

 গত ১১ নভেম্বর মঙ্গলবার ইসলামাবাদের জেলা আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘেটে। এতে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। আহতদের অনেকের অবস্থা গুরুতর। পাকিস্তানের নিষিদ্ধ কট্টর ইসলাপন্থি সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

বিজ্ঞাপন

এই হামলাটি ছিল দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানের রাজধানীতে ঘটা প্রথম কোনো সন্ত্রাসী হামলা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডসূত্রে জানা গেছে, মঙ্গলবারের হামলার পর অনেক ক্রিকেট টিমের অনেক খেলোয়াড় দেশে ফিরে আসার অনুমতি চেয়েছিলেন।

তবে গতকাল দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকে টেলিফোন করে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। পার্লামেন্টে সে তথ্যও জানিয়েছেন মোহসিন নাকভী।

“শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাদের টিমের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণীত করেছেন”, বলেছেন মোহসিন নাকভী।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানশ্রীলঙ্কাশ্রীলঙ্কান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

তবুও নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা

তবুও নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা