• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ২২:৪০
অ+
অ-
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েল

সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হলো ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণা আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তির কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন
ভিডিও: নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরায়েলি সৈন্য

বিজ্ঞাপন

সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ‘কৌশলগত অংশীদারত্বের’ সূচনা।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সোমালিল্যান্ডের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করছি।

১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে আসছে। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আবদুল্লাহির কাছে এটি ছিল অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিজ্ঞাপন

পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন, দুই দেশ ‘পূর্ণ কূটনৈতিক সম্পর্ক’ স্থাপনে সম্মত হয়েছে; যার আওতায় রাষ্ট্রদূত নিয়োগ এবং দূতাবাস খোলা হবে।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমি আমার মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।

নেতানিয়াহুর দপ্তর বলেছে, প্রধানমন্ত্রী সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট এই ঐতিহাসিক ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফ্রিকাইসরায়েলবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?