• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০১
অ+
অ-
ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা নয় : ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানি। সংঘাত এড়াতে তেহরান ও ওয়াশিংটন নতুন দফার আলোচনার মাঝে বুধবার ওই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি উপস্থিতির মাঝে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানের কূটনীতিকরা পরোক্ষ বৈঠক করেন। ওই বৈঠককে ইরানের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে আলি শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় নয়।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়েও সম্প্রসারিত করতে চায়। ইরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বিষয়কে এর সঙ্গে যুক্ত করার প্রস্তাব তারা বারবার নাকচ করেছে।

বিজ্ঞাপন

বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান যেকোনও চুক্তিতে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানার বিষয়ে চাপ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।

এদিকে, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার এজেন্ডার অংশ হবে না।

সূত্র: রয়টার্স।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যইরানের খবরক্ষেপণাস্ত্রযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের