বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজানের চাঁদ দেখা যায়নি

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির সরকার ঘোষণা দিয়েছে আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় প্রথম রোজা হবে।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব আকাশে চাঁদের সন্ধান করে ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটি। কিন্তু তারা কোথাও চাঁদের দেখা পাননি। এরপর বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।
এরআগে এশিয়ার অন্যান্য মুসলিম দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। এই দেশগুলোতেও পবিত্র ও মহিমান্বিত এ মাসের চাঁদ দেখা যায়নি।
সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬
সূত্র: গালফ নিউজ
এমটিআই