বিজ্ঞাপন

ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিলো যুক্তরাষ্ট্র (ভিডিও)

অ+
অ-
ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিলো যুক্তরাষ্ট্র (ভিডিও)

বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “বিশ্বে যুক্তরাষ্ট্রের রয়েছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিপ্লবী গার্ডের এখন আর কোনো হেডকোয়ার্টার নেই।”

“ইরানের বিপ্লবী গার্ড গত ৪৭ বছরে এক হাজারের বেশি মার্কিনিকে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের বৃহৎ হামলা সাপের মাথা কেটে ফেলেছে।”

মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যার মধ্যে রয়েছে ইরানের কমান্ড সেন্টার, বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার এবং তাদের অ্যারোস্পেস বাহিনীর হেডকোয়ার্টার।

বিজ্ঞাপন

এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টারে একশরও বেশি যুদ্ধবিমান একসঙ্গে হামলা চালিয়েছে।

তারা হামলার একটি ভিডিও-ও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে একটি ভবন লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমটিআই