বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান হামলায় ইরানের সাত সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান ছিলেন।
তার সঙ্গে আরও প্রাণ হারিয়েছেন রাইডার জেনারেল শাহিদ সালেহ আসাদী। এ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন।
বাকি পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি ইরান।
সূত্র: আলজাজিরা
এমটিআই