আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হেনেছে ড্রোন। এতে করে সেখানে আগুন লেগে যায়। তবে এ আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে দেশটি।
আবুধাবির মিডিয়া অফিস এ ব্যাপারে এক বিবৃতিতে সোমবার বলেছে, “মুসাফ্ফা জ্বালানি ট্যাংক টার্মিনালে একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানে আগুন লেগে যায়। আবুধাবি কর্তৃপক্ষ আগুন নেভাতে সেখানে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হননি এবং সেখানকার কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটেনি।”
সূত্র: আলজাজিরা
এমটিআই