দুবাই ও আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
গত শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানের নিরাপত্তাবাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন আমিরাতে হামলার ঘটনা ঘটেছে। এখন সর্বশেষ মঙ্গলবার রাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেলো।
তবে এসব বিস্ফোরণ মিসাইল বা ড্রোন আঘাত হানার নাকি এগুলো প্রতিহতকারী মিসাইলের শব্দ সেটি নিশ্চিত নয়।
সূত্র: আলজাজিরা
এমটিআই