আমরা হরমুজ প্রণালী বন্ধ করিনি, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা হরজমু বন্ধ করিনি। (সেখানে চলাচল করা) জাহাজ ও ট্যাংকার ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে চাইছে না।
তিনি আরও বলেন, আমাদের হরমুজ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু যেহেতু যুদ্ধ চলছে, আমরা যে কোনো কিছুকে বিবেচনায় নেব।
আরাগচি এমন দাবি করলেও, দুইদিন আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডার রেডিও বার্তায় ঘোষণা দেন, হরমুজ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।
সূত্র: এনবিসি
এমটিআই