চার ঘণ্টা পর ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছ ইরান। এবারের হামলাটি হয়েছে চার ঘণ্টা পর। শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে হামলাটি হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ককামূলক সাইরেন বাজছে।
ইরান নতুন হামলায় কতগুলো মিসাইল ব্যবহার করেছে সেটি স্পষ্ট নয়। তবে যুদ্ধ শুরুর পর থেকে তাদের হামলার তীব্রতা কমে গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই