ইসরায়েলের পর আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া ১২টার আমিরাত মিসাইল হামলার তথ্য জানায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এ মুহূর্তে ইরান থেকে আসা ড্রোন ও মিসাইল হুমকি প্রতিহত করার চেষ্টা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”
মিসাইল ভূপাতিতের চেষ্টার কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্কতা দেয় দেশটি।
সূত্র: আলজাজিরা
এমটিআই