ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ করা হয়। মনে হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে কাজ করছিল।
সূত্র : আল জাজিরার
এএমকে