পানি বিশুদ্ধের কেন্দ্রে হামলার প্রশ্নে ট্রাম্প, ইরান সরকার সবচেয়ে খারাপ

ইরানের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের সরকার বিশ্বের সবচেয়ে খারাপ। যার হামাসকে ২০২৩ সালে ইসরায়েলে হামলা চালাতে সহায়তা করেছিল।
গতকাল ইরান জানায়, তাদের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছে। যা সুস্পষ্ট যুদ্ধাপরাধ।
পানি কেন্দ্রে হামলার বিষয়টিকে এতটা গুরুত্ব না দিয়ে ট্রাম্প বলেছেন, “ইরানের সরকারে থাকা ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক। তারা শিশুদের কেটে ফেলে, মাথা বিচ্ছিন্ন করে। ৭ অক্টোবরের হামাসের হামলার দিকে দেখুন। গত ৪৭ বছর ধরে তারা কি করছে সেটি দেখুন।”
“ইরানের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ব্যাপারে আমি কিছু জানি না। তারা একটি পানি কেন্দ্র নিয়ে অভিযোগ করছে। আমরা অভিযোগ করছি, তারা যেন শিশুদের মাথা না কাটে।”
এদিকে হামাসের হামলার পর গুজব ছড়িয়েছিল, হামাসের যোদ্ধারা ইসরায়েলি শিশুদের কেটে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত এটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই