ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে। তারা ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর আজ মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপ হয়েছে। তারা দীর্ঘ এক ঘণ্টা কথা বলেছেন।
ভ্লাদিমির পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ বলেছেন, পুতিন ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন।
এছাড়া রাশিয়া বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে কতটুকু সফল হয়েছে, তাদের সেনারা কতটুকু অগ্রসর হয়েছে সে ব্যাপারেও পুতিন ট্রাম্পকে জানিয়েছেন বলে জানিয়েছেন এ রুশ কর্মকর্তা।
সূত্র: এএফপি
এমটিআই